YouTube নতুন মনিটাইজেশন আপডেট ২০২৬: ২০২৭ সালে কী কী পরিবর্তন হচ্ছে?
YouTube থেকে আয় করতে চান এমন ক্রিয়েটরদের জন্য ২০২৬ সালে এসেছে গুরুত্বপূর্ণ মনিটাইজেশন নতুন আপডেট। YouTube Partner Program (YPP)-এর নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সাল থেকে নতুন ক্রিয়েটরদের বিজ্ঞাপন ও YouTube Premium revenue sharing-এর জন্য আগের তুলনায় লং ভিডিওর জন্য বেশি ওয়াচ টাইম ও শর্ট এর জন্য বেশি ভিউ পূরণ করতে হবে।
YouTube-এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, নতুন পরিবর্তনগুলো ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে শুরু হবে। তবে যারা ইতিমধ্যে YPP-তে রয়েছেন, তাদের বর্তমান YPP status কোন পরিবর্তন হবে না। তাদের চ্যানেল মনিটাইজেশন থাকবে এবং আয় করতে পারবে।
YouTube মনিটাইজেশনে নতুন কী পরিবর্তন এসেছে?
সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে নতুন ক্রিয়েটরদের জন্য বিজ্ঞাপন থেকে আয় করার শর্ত আরও বড় হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে নতুন আবেদনকারীদের জন্য প্রয়োজন হবে:
- ১,০০০ Subscribers
- গত ৩৬৫ দিনে ৮,০০০ qualified public watch hours, অথবা
- গত ৯০ দিনে ২ কোটি (২০ মিলিয়ন) qualified Shorts views
অর্থাৎ শুধু ১,০০০ Subscribers অর্জন করলেই বিজ্ঞাপন থেকে আয় করার জন্য আবেদন করা যাবে না। নির্ধারিত Watch Time অথবা Shorts Views-এর শর্তও পূরণ করতে হবে।
বর্তমানে কী নিয়ম রয়েছে?
২০২৬ সালে মনিটাইজেশন পূর্ণ YPP ad revenue eligibility-এর ক্ষেত্রে সাধারণভাবে ১,০০০ Subscribers এবং গত ১২ মাসে ৪,০০০ qualified public watch hours অথবা গত ৯০ দিনে ১ কোটি qualified Shorts views-এর শর্ত রয়েছে।
তবে YouTube ইতিমধ্যে জানিয়েছে যে ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে নতুন আবেদনকারীদের জন্য এই threshold পরিবর্তিত হবে।
তাই যারা এখন YouTube channel শুরু করছেন, তাদের ভবিষ্যতের নিয়ম মাথায় রেখে কনটেন্ট তৈরি করা ভালো।
Shorts থেকে আয়ের ক্ষেত্রেও পরিবর্তন
Shorts নির্মাতাদের জন্যও গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে Shorts Creator Pool থেকে মাসিক আয় করতে হলে একজন ক্রিয়েটরকে গত ৯০ দিনে ১ কোটি (১০ মিলিয়ন) qualified Shorts views চ্যানেল এ আনতে হবে।
তবে কোনো চ্যানেল এই threshold পূরণ করতে না পারলে সরাসরি YPP থেকে বাদ পড়বে না। YouTube-এর তথ্য অনুযায়ী, তখনও long-form content থেকে অন্যান্য YPP earnings চালু থাকতে পারে এবং Shorts-এর নির্ধারিত views threshold আবার পূরণ করলে Shorts revenue sharing আবার চালু হবে।
৫০০ Subscribers হলে কি আয় করা যাবে?
এখানে একটি বিষয় অনেকেই ভুল বোঝেন।
YouTube-এর কিছু earning feature-এর জন্য পূর্ণ ad revenue threshold-এর চেয়ে কম শর্তে আয়ের সুযোগ রয়েছে। Fan funding, YouTube Shopping এবং Creator Partnerships-এর মতো কিছু সুবিধার ক্ষেত্রে ৫০০ Subscribers, গত ১২ মাসে ৩,০০০ qualified watch hours অথবা গত ৯০ দিনে ৩০ লাখ qualified Shorts views-এর শর্ত প্রযোজ্য থাকতে পারে।
তবে এগুলোকে পূর্ণ YouTube ad revenue eligibility-এর সঙ্গে এক করে দেখা উচিত নয়।
নতুন YouTubers-দের জন্য এর অর্থ কী?
নতুন নিয়মের কারণে YouTube channel শুরু করার সময় শুধু Subscribers বাড়ানোর দিকে মনোযোগ দিলেই হবে না। দীর্ঘ মেয়াদে দর্শক ধরে রাখতে পারে, এমন ভালো কনটেন্ট তৈরি করা বেশি দরকার।
বিশেষ করে:
১. নিজের তৈরি কনটেন্ট প্রকাশ করুন
অন্যের ভিডিও কপি করে, সামান্য পরিবর্তন করে বা একই কনটেন্ট বারবার ব্যবহার করে channel বড় করার চেষ্টা করা ঝুঁকিপূর্ণ রয়েছে। YouTube monetization-এর জন্য channel-কে তাদের policies মেনে চলতে হয়।
২. দর্শকের সমস্যার সমাধান করুন
ভিডিওতে এমন তথ্য দিন যা দর্শক সত্যিই খুঁজছেন। Tutorial, review, comparison, educational content বা নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি ভিডিও দর্শকের জন্য বেশি প্রয়োজন বা উপকার হতে পারে।
৩. Shorts ও Long-form দুটোই পরিকল্পনা করে ব্যবহার করুন
Shorts দ্রুত নতুন দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে। অন্যদিকে Long-form ভিডিও থেকে নিয়মিত দর্শক তৈরি এবং Watch Time বাড়ানোর সুযোগ থাকে।
তাই একটি channel-এর বিষয় অনুযায়ী দুই ধরনের content-এর মধ্যে ভালো ভারসাম্য তৈরি করা যেতে পারে।
৪. শুধু ভিউয়ের পেছনে ছুটবেন না
একটি ভিডিওতে অনেক views পাওয়া ভালো, কিন্তু দর্শক ভিডিওটি কতক্ষণ দেখছেন এবং পরবর্তী ভিডিওতে ফিরে আসছেন কি না—এসব খেয়াল রাখা বেশি গুরুত্বপূর্ণ।
তাই আকর্ষণীয় title ও thumbnail-এর পাশাপাশি ভিডিওর ভেতরের তথ্যও মানসম্মত হওয়া বেশি দরকার।
২০২৭ সালের আগে কী প্রস্তুতি নেওয়া উচিত?
আপনি যদি এখন নতুন YouTube channel শুরু করেন, তাহলে শুরু থেকেই একটি নির্দিষ্ট বিষয় বা niche নির্বাচন করুন। এরপর নিয়মিত ভিডিও আপলোড করুন এবং YouTube Analytics থেকে দর্শক কোন ভিডিও বেশি দেখছে, কোন ভিডিও তাদের কাজে এসেছে তা দেখুন।
যেসব ভিডিওতে ভালো Watch Time, retention এবং engagement পাওয়া যাচ্ছে, সেগুলোর বিষয় ও উপস্থাপনার ধরন থেকে নতুন ভিডিওর ধারণা নিতে পারেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের কনটেন্টের ওপর গুরুত্ব দেওয়া। দ্রুত monetization পাওয়ার জন্য ভুয়া views, fake subscribers বা অন্যের content ব্যবহার করার পরিবর্তে ধীরে ধীরে একটি স্থায়ী audience তৈরি করা নিরাপদ পথ।
YouTube-এর নতুন নিয়ম কি পুরোনো monetized channel-এর জন্য প্রযোজ্য?
না, নতুন YPP entry threshold পরিবর্তনটি মূলত নতুন আবেদনকারীদের জন্য।
YouTube স্পষ্টভাবে জানিয়েছে, যারা ইতিমধ্যে YPP-তে রয়েছেন তাদের YPP status এই নতুন entry threshold-এর কারণে পরিবর্তিত হবে না। তবে Shorts revenue-এর জন্য নতুন performance requirement আলাদাভাবে প্রযোজ্য হবে।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায় | How to Create Youtube Channel and Earn Money
শেষ কথা
তাই এখন থেকেই যারা YouTube channel শুরু করছেন, তাদের উচিত নিয়মিত Original Content তৈরি করা, দর্শকের কাজে লাগে এমন তথ্যসহ ভিডিও দেওয়া এবং YouTube-এর monetization policies মেনে চলা।
শেষ পর্যন্ত শুধু Subscribers বা Views নয়—ভালো কনটেন্ট এবং বিশ্বস্ত দর্শকই একটি YouTube channel-কে সফল করে।
যারা ইউটিউব এর মনিটাইজেশনের এই নতুন শর্ত দেখে হতাশ হয়েছেন। বা কাজ করবেন না, ভাবছেন তারা চাইলে এই শর্ত খুব দ্রুত কমপ্লিট করতে পারেন যদি আপনি ভালো মতো ভিডিও বানিয়ে আপলোড করতে থাকেন তাহলে সব কিছু খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন। তাই হতাশ না হয়ে কাজ করতে থাকুন ভালো কিছু হবে। এবং সবার জন্য শুভকামনা রইলো।
